গাজীপুরে ট্রেনে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ, দগ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ সোমবার বিকেলে একটি ট্রেনে পেট্রলবোমা ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচ ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী একটি কমিউটার ট্রেন বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর স্টেশনে পৌঁছায়। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন দুর্বৃত্ত ট্রেনটি লক্ষ্য করে পেট্রলবোমা ও ককটেল ছোড়ে। এতে ওই পাঁচজন দগ্ধ হন। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।