গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার পুবাইল রেলওয়ে ক্রসিং (কলেজ গেট) এলাকায় গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন। তাঁর পরণে ছিল কালো লুঙ্গি ও ধূসর রঙের গেঞ্জি।পুবাইল স্টেশনের পয়েন্টম্যান আশরাফ হোসেন জানান, পুবাইল রেলক্রসিং এলাকায় গতকাল বেলা পৌনে একটার দিকে রেললাইনের পাশ ঘেঁষে হাটছিলেন ওই যুবক। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। নরসিংদী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুবাইল স্টেশন মাস্টার মো. তহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।