গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইল রেলক্রসিং এলাকায় গত বুধবার রাতে ট্রেনের ধাক্কায় এক যুবক (৩০) নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন।পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথা ও শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাঁর পরনে লাল ফুলশার্ট ও জলপাই রঙের প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।