গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে আউটার সিগন্যালে আজ বুধবার বেলা দেড়টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে ওই রেলপথে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া জানান, আজ দুপুরে রংপুর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেনটি উদ্ধার করতে বগুড়া ও ঢাকা থেকে উদ্ধার-কর্মীরা রওনা দিয়েছেন।