গাজীপুরে ডাইং কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা
তুরাগ নদের পানিদূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার সুরাবাড়ী এলাকায় একটি ডাইং কারখানাকে গতকাল মঙ্গলবার ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুরাবাড়ীতে মাসকম কম্পোজিট লিমিটেড নামক ডাইং কারখানায় ৩ জুলাই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার বর্জ্য পরিশোধনাগারের ত্রুটি ধরা পড়ে। ফলে কারখানা থেকে নির্গত তরল বর্জ্য তুরাগ নদের পানিকে দূষিত করে তুলছে। কারখানার পরিচালককে গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কারখানাটি প্রতিষ্ঠার পর এর আগেও একাধিকবার পরিবেশদূষণের ঘটনা ধরা পড়ে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, পরিবেশ রক্ষার জন্য কারখানা মালিকদের পৃথক পরিবেশ বাজেট থাকা উচিত। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ব্যয় অন্যায়ভাবে সাশ্রয় করে কতিপয় উদ্যোক্তা মুনাফার অঙ্ক বাড়াচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক।