গাজীপুরে ডাইং কারখানার ৩৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলাবেরাইদের একটি ডাইং কারখানাকে গতকাল বৃহস্পতিবার ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গিলাবেরাইদের সাহারিকা কম্পোজিট টাওয়েল লিমিটেড নামের ওই ডাইং কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ শেষ না করেই গোপনে উৎপাদন শুরু করে।সূত্র জানায়, ২০১০ সালে কারখানাটির নির্মাণকাজ শুরু হয় এবং গত ২১ মার্চ অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছিল, ইটিপি নির্মাণ শেষ না করা পর্যন্ত কোনোভাবেই উৎপাদন কার্যক্রম চালানো যাবে না। কিন্তু কারখানার মালিক সম্প্রতি গোপনে উৎপাদন শুরু করেন। গতকাল পরিবেশ অধিদপ্তরের আকসিঞ্চক অভিযানে বিষয়টি প্রকাশ পায়। কারখানার ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী পরিবেশগত ক্ষতিসাধনের দায়ে কারখানাটিকে ৩৫ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া কারখানার উৎপাদন বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার নির্দেশ দেন।