গাজীপুরে ডাকাতি দুই লক্ষাধিক টাকার মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গত শনিবার মধ্যরাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সে সময় ডাকাতেরা দুই লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায়।ডাকাতকবলিত পরিবার সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের প্রবাসী বকুল মিয়ার বাড়িতে শনিবার রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রথমে বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে একটি মোটরসাইকেল, টিভি, নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ব্যাপারে বকুল মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।