গাজীপুরে ডাকাতির স্বর্ণসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া বাজারের মনিহার জুয়েলার্সের ডাকাতি করা স্বর্ণালংকারসহ গত বুধবার রাতে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) সদস্যরা। গ্রেপ্তার ডাকাতেরা হলেন পারভেজ (৩০) ও রতন (৩৫)। এর আগে গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশ সদর উপজেলার পূবাইল নয়ানিপাড়া থেকে লুটের আট ভরি স্বর্ণালংকারসহ লাল মিয়া ওরফে লালুকে (৩৫) গ্রেপ্তার করে।র্যাব সূত্রে জানা গেছে, বাঘেরবাজার এলাকা থেকে পারভেজকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তিন ভরি স্বর্ণসহ রতনকে আটক করা হয়।