গাজীপুরে ডাকাতের গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ঘোড়াশাল সড়কের গাজীপুর সদর উপজেলার মীরেরবাজার এলাকায় গত বুধবার রাতে ডাকাতদের গাড়ির চাপায় মামুনুর রশিদ (২৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।নিহত মামুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল হিসেবে কর্তব্যরত ছিলেন। ছয় মাস আগে তিনি ভোলা থেকে গাজীপুর আসেন। থাকতেন গাজীপুর পুলিশ লাইনে।মামুনের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে আনা হয়। সেখানে জানাজা শেষে লাশ নিহতের চাচা হাসেম আলীর কাছে হস্তান্তর করা হয়।