গাজীপুরে ডায়িংয়ের বর্জ্যে তুরাগদূষণ, ১৫ লাখ টাকা জরিমানা
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় তরল বর্জ্য ফেলে তুরাগ নদ দূষণের দায়ে গতকাল সোমবার একটি ডায়িং কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৩ সালে পোশাক কারখানা হিসেবে যাত্রা শুরু করে বিসিক শিল্প এলাকার ভাজন অ্যাপারেলস লিমিটেড। পরে পরিবেশ অধিদপ্তরকে না জানিয়ে ২০০৭ সাল থেকে তারা ডায়িং কার্যক্রম শুরু করে। বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) ছাড়াই তিন বছর পরিচালনার পর সমপ্রতি কারখানাটি ইটিপি স্থাপন করে। পরিবেশ অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট দল গতকাল সকালে আকসিঞ্চক ওই কারখানা পরিদর্শন করে দেখতে পায়, ইটিপিটি ত্রুটিপূর্ণ। পরিদর্শক দল কারখানা থেকে নির্গত বর্জ্য পরীক্ষা করে পানিতে কোনো দ্রবীভূত অক্সিজেন পায়নি। তুরাগ নদ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ নাজমুল হককে ১৫ লাখ টাকা জরিমানা করেন এবং অবিলম্বে ইটিপি ত্রুটিমুক্ত করে দূষণ বন্ধ করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কারখানাটি থেকে দৈনিক প্রায় তিন মেট্রিক টন বস্ত্র ডায়িং করা হয়। কারখানার এমডি জানিয়েছেন, পরিবেশের ক্ষতি সম্পর্কে তাঁর ধারণা নেই। তবে পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি ২৪ ঘণ্টা ইটিপি পরিচালনার অঙ্গীকার করেছেন।’