গাজীপুরে ডিবিএল গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক আন্দোলনের জের ধরে গতকাল রোববার রাতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জ এলাকার ডিবিএল গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।কারখানার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি থেকে কারখানার শ্রমিকেরা বার্ষিক বেতন, নৈশভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে কারখানার চেয়ারম্যান শ্রমিকদের কাজের যোগ্যতা অনুযায়ী দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা তা মেনে নেন। কিন্তু তার পরও বহিরাগত কিছু শ্রমিকের উসকানিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রাখেন। এর জের ধরে গতকাল রাত নয়টার দিকে কারখানার কর্মকর্তারা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রধান ফটকের সামনে নোটিশ টাঙিয়ে দেন।