গাজীপুরে ডিসিসহ সরকারি কর্মকর্তাদের সিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর পানবাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সরকারি কর্মকর্তাদের নামে তৈরি করা শতাধিক সিলমোহরসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুবলচন্দ্র পাল (৩৫)। র্যাবের জিজ্ঞাসাবাদে সুবলচন্দ্র জানান, তিনি এসব সিল ব্যবহার করে জমির ভুয়া নামজারি ও দলিলপত্র তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অপরদিকে গতকাল সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মিনারা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।