গাজীপুরে ডোবা থেকে কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চতর নয়াপাড়ায় অবস্থিত কৃষি ডিপ্লোমা কলেজের (এটিআই) চত্বরের ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলেজের পূর্ব দিকের সীমানা প্রাচীরের সঙ্গে থাকা ডোবায় কঙ্কালটি দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। জয়দেবপুর থানার পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালটির বাম কানের অংশে একটি বড় আকারের রিং আটকে ছিল। কঙ্কালের পাশ থেকে একটি জর্জেট কাপড়ের ওড়না ও পাশের ঝোপ থেকে নীল রঙের সালোয়ার উদ্ধার করা হয়। কিছুদিন আগে হত্যার পর তাঁকে ওই ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে।