গাজীপুরে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তিনি বলেন, নিহত তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার ও বেগুনি রঙের কামিজ। লাশের পাশে মেরুন রঙের একটি বোরকা পাওয়া গেছে।