গাজীপুরে তিতাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ উদ্দিন। তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের বিকে বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০০ মিটার পাইপলাইনের সংযোগস্থল থেকে অপসারণ করা হয়। এতে ২০টি বাড়ির ৫০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুরের রাজেন্দ্রপুর ও গজারিয়া এলাকায় ৫০০ মিটার পাইপলাইন সংযোগস্থল থেকে অপসারণ করা হয়। এতে ৮০টি বাড়ির ১৫০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়।