গাজীপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দূষণের অভিযোগে পাঁচটি কারখানাকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আনোয়ার হোসেন হাওলাদার গতকাল সোমবার জরিমানা করেছেন।
অধিদপ্তর সূত্র জানায়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে তরল বর্জ্য সরাসরি জলাশয় ও উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এসব কারখানাকে জরিমানা করা হয়। এর মধ্যে ডোরিন ওয়াশিং প্ল্যান্টকে ১৪ লাখ ৫৪ হাজার, নিউ মেঘনা টেক্সটাইলকে ৮ লাখ ৮৪ হাজার, মেঘনা এলয়টেককে ২ লাখ ৪১ হাজার, রিম ডাইংকে ২ লাখ ২৫ হাজার ও মাসকো পিকাসোকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।