গাজীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক ঘটনায় দুই কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী এবং এক হাজার ১৫২ বোতল নিষিদ্ধ এনার্জি ড্রিংকসসহ দুই যুবককে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গাজীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. মাইনুদ্দিনকে (৫০) গ্রেপ্তার করে।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মো. সাজিদ আনোয়ার ওই গাঁজা ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা একই উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে পাঁচ কেস ভর্তি অবৈধ এনার্জি ড্রিংকস ও একটি অটোরিকশা ভ্যানসহ মো. শহীদ মিয়াকে (২৮) গ্রেপ্তার করে।