গাজীপুরে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কলমেশ্বর এলাকার মো. রুবেল, শেখ ফরিদ ও লাল মিয়া। জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সুজায়েত হোসেন জানান, গত রোববার রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে চারটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।