গাজীপুরে তিনটি ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মুহামঞ্চদ হাসানুজ্জামান ওই তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী তিনটি ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা আজ মঙ্গলবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে ২০ এপ্রিলের মধ্যে তাঁদের কাছে জমা দিতে হবে। ২২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ এপ্রিল। ভোট নেওয়া হবে আগামী ১৩ মে সোমবার।জেলা নির্বাচন কর্মকর্তা মুহামঞ্চদ হাসানুজ্জামান বলেন, গত জানুয়ারি মাসে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নকে ভেঙে মির্জাপুর, পিরুজালী ও ভাওয়াল গড় নামে তিনটি ইউনিয়ন গঠন করা হয়।