গাজীপুরে দিনদুপুরে মো. হারুন মিয়া (৩০) নামের ব্রিটিশ-আমেরিকান েটাব্যাকো কোম্পানির এক কর্মকর্তাকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা৷ একই দিন দুপুরে কেরানীগঞ্জে মো. শামীম (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা৷
জয়দেবপুর থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের শিববাড়ি মোড় এলাকায় সাউথইস্ট ব্যাংকে ব্রিটিশ-আমেরিকান েটাব্যাকো কোম্পানির একটি হিসাব রয়েছে৷ হারুন টাকা রাখার জন্য গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যানযোগে তাঁর দুই সহকর্মী আরিফ হোসেন ও আমির হোসেনকে নিয়ে গাজীপুর শহরের মধ্য ছায়াবীিথ এলাকা থেকে শিববািড় মোড় এলাকায় যান৷ ব্যাংকের সামনে গিয়ে কাভার্ড ভ্যান থেকে ব্যাংকে ওঠার সময় ওত পেতে থাকা পাঁচ-ছয়জন ছিনতাইকারী কয়েকটি গুলি ছুড়লে হারুন কোমরে গুলিবিদ্ধ হন৷ পরে ছিনতাইকারীরা গুলি ছুড়ে আশপাশে আতঙ্ক সৃষ্টি করে টাকার ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ ওই ব্যাগে ৪৯ লাখ ২৮ হাজার টাকা ছিল৷ প্রতিষ্ঠানটির স্থানীয় হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সুরুজ্জামান সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন৷
হারুনকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার ব্রাহ্মণেরগাঁও এলাকার মফিজ উদ্দিনের ছেলে৷ তিনি ওই টোব্যাকো কোম্পানির স্থানীয় এজেন্টের গোডাউন সুপারভাইজার৷
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
এদিকে গতকাল বেলা দুইটার দিকে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় শামীমকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা৷ পরে তাঁকে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় নেওয়া হয়৷ এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর কাছে থাকা মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা৷ তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
শামীমের বড় ভাই মো. সাফায়াত জানান, গতকাল দুপুরে তানভীর ও জনেট নামের দুই ব্যক্তি পরিকল্পিতভাবে শামীমকে কুপিয়ে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেন৷
সাফায়াত আরও জানান, শামীম মুন্সিগঞ্জের কোলাপাড়া এলাকায় থাকেন৷ তিনি মিটফোর্ড এলাকায় অ্যালুমিনিয়াম-সামগ্রীর ব্যবসা করেন৷ ব্যবসার কাজে তিনি প্রতিদিনই মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জ থেকে মিটফোর্ড আসেন৷
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি৷ তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷