গাজীপুরে দুই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের অভিযোগে গাজীপুরে গতকাল বুধবার দুই কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গাজীপুরে দুই কারখানার মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে ডেকে এনে শুনানি গ্রহণ করেন।
পরে গাজীপুরের বিকে বাড়ি এলাকার ওয়ান কম্পোজিট মিলস লিমিটেডকে ১০ লাখ এবং লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, পরিবেশের ক্ষতিসাধনের জন্য ওই দুই কারখানাকে জরিমানা করা হয়েছে।