গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক দুটি ঘটনায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছেন। আন্দোলনকারী শ্রমিক ও পুলিশ জানায়, জাতীয় শোক দিবসের ছুটি না দেওয়ায় শ্রীপুর উপজেলার মুলাইদ এমসি বাজার এলাকার হাসিম সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকেরা গতকাল রোববার সকাল আটটার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান।অপর ঘটনাটি ঘটে টঙ্গী বাজার এলাকার ডায়না কম্পোজিট কারখানায়। জুলাই মাসের বেতনের দাবিতে ওই কারখানার শ্রমিকেরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন শুরু করেন।