গাজীপুরে দুই কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ছয়দানা মালেকেরবাড়ি ও কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ছয়দানা মালেকের বাড়ি এলাকায় সিয়াম সোয়েটার কারখানা ঘেঁষে ৭৫ কেভি ট্রান্সফরমার স্থাপন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সেখান থেকে আশপাশে অনেক সংযোগ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে শর্টসার্কিট হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। এতে যন্ত্রপাতি, কিছু পোশাক ও টিনশেডের গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দোকানপাড় এলাকায় গতকাল দুপুরে জিওটেক্স নামের একটি কারখানায় বৈদ্যুতিক কাজ করার সময় আগুন লাগে।