গাজীপুরে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় গতকাল শনিবার এক ছিনতাইকারীর মুঠোফোন-টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তারা হলো: টঙ্গীর এরশাদনগর ৪ নম্বর ব্লকের বাসিন্দা জামাল উদ্দিন ও ব্যাংক কলোনির মাঠ এলাকার বাসিন্দা বাদল মিয়া। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় গতকাল ভোরে জামাল ঘোরাফেরা করছিল। এ সময় বাদল তার সহযোগী রাজুকে নিয়ে জামালের দুটি মুঠোফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ জামাল ও বাদলকে গ্রেপ্তার করে, তবে রাজু পালিয়ে যায়।