গাজীপুরে দুই পক্ষের সংঘর্ষ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চান্দনা উত্তরপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।গুলিবিদ্ধ সোহেলকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. হামজাকে (২৪) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, মাদক ও অস্ত্রের ব্যবসাকে কেন্দ্র করে চান্দনা উত্তরপাড়া এলাকার হামজার সঙ্গে একই এলাকার কামাল ওরফে মাউচ্ছা কামালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে হামজা কয়েকজন সঙ্গী নিয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কামালের কাছে থাকা তাঁর অস্ত্র ফেরত আনতে যান। এ সময় কামাল ও তাঁর সঙ্গীরা হামজাকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন। হামজার সঙ্গীরা তখন প্রতিপক্ষের সোহেলকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে সোহেল মাথা ও পায়ে গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, আহত দুজনের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।