গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় গতকাল মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নন্দন পার্কগামী একটি বাসের সঙ্গে কালিয়াকৈর থেকে নবীনগরগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। কালিয়াকৈর থেকে আসা বাসের চালক জহিরুল ইসলাম (৩৫) বাসে আটকা পড়ে গুরুতর আহত হন। তাঁকে সকাল ১০টার দিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। উদ্ধারকাজ চলাকালে ওই সড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটি জব্দ করা হয়েছে।