গাজীপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বনমালা ও হায়দরাবাদের সুগন্ধিবাগ এলাকার রেললাইনের পাশ থেকে গত রোববার অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের একজনের পরনে হালকা হলুদ চেক জামা ও লুঙ্গি এবং অপরজনের গায়ে কালো সোয়েটার ও সবুজ চেক লুঙ্গি ছিল। উভয়ের মাথায় জখম রয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।টঙ্গী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এমদাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে তাঁরা মারা গেছেন।