গাজীপুরে দুই মাদক ব্যবসায়ীর এক বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজারের মন্দিরের পাশ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে কারাদণ্ডাদেশ দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার বড় লক্ষ্মীপুর এলাকার ফয়সাল আহাম্মেদ ও কালীগঞ্জের বাগতি এলাকার মো. সেলিম।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কালীগঞ্জের উলুখোলা বাজারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময়ে ওই বাজারের মন্দিরের পাশে ইয়াবা বিক্রির সময় ফয়সাল ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তল্লাশি করে ফয়সালের কাছ থেকে ৩২টি ও সেলিমের কাছ থেকে ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।আদালতে বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম তাঁদের এক বছরের কারাদণ্ডাদেশ, ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান বলেন, দণ্ড পাওয়া ব্যক্তিদের গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে।