গাজীপুরে দুই যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে পৃথক ঘটনায় গতকাল শনিবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।তাঁরা হলেন টঙ্গীর আউচপাড়া এলাকার সাদেক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও গাজীপুরা এলাকার সুরুজ মিয়ার ছেলে হাসমত আলী।এলাকাবাসী ও পুলিশ জানায়, টঙ্গীর সাতাইশ এলাকার এসআই নিটিং পোশাক কারখানার শ্রমিক হাসমত আলী বেতন নিয়ে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সাতাইশ সড়কে সহকর্মী নূরুল ইসলামসহ কয়েকজন পূর্বশত্রুতার জের ধরে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এদিকে, টঙ্গী পৌরসভার সুরতরঙ্গ সড়ক এলাকায় রাত সাড়ে আটটার দিকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর আলম খুন হয়েছেন। টঙ্গী থানার পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জাহাঙ্গীর টঙ্গী পিপলস সিরামিকসের শ্রমিক ছিলেন। টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।