গাজীপুরে দুটি পোশাক কারখানায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন মজুরি ও ঈদের ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সদর উপজেলার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ করেছেন।পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার তিন সড়ক এলাকায় ইন্ট্রামেক্স গ্রুপের সোয়েটার, ক্লথিং, নিটিং, অ্যাপারেলস, ডায়িং ও ওয়াশিং কারখানার সাত হাজারের মতো শ্রমিক কারখানার চত্বরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঈদের ছুটি বৃদ্ধি, ১৫ অক্টোবরের আগে সেপ্টেম্বরের পূর্ণ বেতন ও অক্টোবরের অর্ধেক বেতনের দাবি জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত উল্লাহ কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ঈদের ছুটি আট দিন এবং পাওনাদি দুই ধাপে পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এতে শ্রমিকেরা শান্ত হন।এদিকে, সদর উপজেলার বড়বাড়ি এলাকায় ডোডি ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা উৎপাদন মজুরি ৩৯ টাকার স্থলে ৬০ টাকা, অক্টোবর মাসের ২০ দিনের বেতনের দাবিতে গতকাল সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ দাবি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে ফিরে যান।