গাজীপুরে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের ভুরুলিয়া রেলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে গতকাল মঙ্গলবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল খায়ের বলেন, মৃত দুজনের মধ্যে একজন চাঁদপুর সদরের দক্ষিণ তরপচণ্ডি গ্রামের সাজ্জাত হোসেন রাব্বি (১৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ১৯ বছর। তাঁদের মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।