গাজীপুরে দেড় শতাধিক দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলায় দেড় শতাধিক দোকান ও বাজার উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ওই অভিযানে সড়ক ও জনপথের বিভাগীয় (টঙ্গী জোন) প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বিভিন্ন সময় উপজেলার মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে মহাসড়ক দখলমুক্ত করা হয়। কিন্তু আবার সরকারদলীয় নেতা-কর্মীদের নাম ভাঙিয়ে একশ্রেণির ব্যবসায়ী সেখানে দোকান-বাজার বসিয়ে দেন। ফলে মহাসড়কের প্রশস্ততা কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়। পরে গতকাল দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই সব দোকান ও বাজার উচ্ছেদ করা হয়।