গাজীপুরে দোকানে আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার টেকনগপাড়া এলাকায় গতকাল শনিবার দুটি হাঁস-মুরগির খাদ্যের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসেবে এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের লিডার হুমায়ূন চৌধুরী জানান, গতকাল সকাল আটটার দিকে টেকনগপাড়া এলাকার মেসার্স আরমান পোলট্রি ফিড ও শাহজালাল এগ্রো এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।