গাজীপুরে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর তৌফিকুল ইসলাম নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

তৌফিকুল ইসলাম গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহিরুল ইসলাম বলেন, ১৪ ফেব্রুয়ারি বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তৌফিকুল। অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, ঘটনার দিন ওই পুকুরের আশপাশেই ছিলেন তৌফিকুল। পরে নিহতের পরিবারের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গতকাল সকালে ডুবুরি দল ওই পুকুরে খোঁজাখুঁজি করে প্রায় ১৫ ফুট পানির নিচ থেকে তৌফিকুলের লাশ উদ্ধার করে। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জয়দেবপুর থানাধীন মিরেরবাজার পুলিশ ক্যাম্পের এএসআই ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, এখনো তা
পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।