গাজীপুরে নিখোঁজ যুবদল কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে ট্রলারযোগে সম্মেলনে যোগদানের পথে যুবলীগ নেতা-কর্মীদের হামলায় যুবদলের নিখোঁজ দুই কর্মীর মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। গতকাল শনিবার কালীগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ডুবুরিরা ইমতিয়াজ আহম্মদ (১৮) নামের যুবদল কর্মীর লাশ উদ্ধার করেন। ইমতিয়াজের বাড়ি পার্শ্ববর্তী পলাশ থানার পিরিন্দারটেক এলাকায়।গত শুক্রবার জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের কালীগঞ্জের বরতুলের গ্রামের বাড়িতে পৌর বিএনপির সম্মেলনে ট্রলারযোগে যাওয়ার পথে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, তাঁর ভাই ভুট্টু ও মাসুমের নেতৃত্বে যুবলীগের ২০-২২ জন নেতা-কর্মী হামলা চালান। এতে বিএনপি ও যুবদলের ১০ জন কর্মী আহত হন। এ সময় ট্রলার থেকে নদীতে লাফিয়ে পড়ে যুবদলের দুজন কর্মী নিখোঁজ হন।