গাজীপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কড্ডা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন ৫৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ওই বিদ্যুৎকেন্দ্রের ভেতরের একটি এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ পাশে থাকা একটি কনটেইনারের জিও টেক্স নামের দাহ্য পদার্থে ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩১৮ কোটি টাকা ব্যয়ে ওই বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে।