গাজীপুরে নয়টি ইটভাটাকে ২৭ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণের অপরাধে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার নয়টি ইটভাটাকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
ইটভাটাগুলোর মধ্যে সদর উপজেলার কোনাবাড়ী ও ভাওয়াল মির্জাপুর এলাকার মেসার্স মোল্লা ব্রিকস, হূদয় ব্রিকস ও বাঘিয়া ন্যাশনাল ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স আদর্শ ব্রিকস, মোল্লা ব্রিকস, হাজি ব্রিকস অ্যান্ড কোং, ইসমাইল অ্যান্ড কোং, মেসার্স খান অ্যান্ড কোং ও ঢাকা ব্রিকসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, ওই ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন না করে সনাতন পদ্ধতিতে ১২০ ফুট চিমনি দিয়ে এবং গাজীপুর সিটি করপোরেশনের ভেতরে ইটভাটা পরিচালনা করছিল। ইটভাটার মালিক ও প্রতিনিধিদের মধ্যে গত বুধবার চারজনকে ও গতকাল পাঁচজনকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে জরিমানা করা হয়।