গাজীপুরে পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া আসামি মাহবুবকে গত রোববার রাতে টঙ্গীর আবেদা ক্লিনিকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ২০০৯ সালের ১৮ জুন কালীগঞ্জের সাতানীপাড়া এলাকায় চাঁদাবাজির সময় জনতা খুনসহ ছয়-সাতটি মামলার আসামি মাহবুবকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে গাজীপুর সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন তিনি পালিয়ে যান।