গাজীপুরে পাচারকালে দুই লাখ টাকার গজারি গাছসহ ট্রাক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গত মঙ্গলবার রাতে সরকারি বনের গাছ কেটে ট্রাকযোগে পাচারকালে গজারিগাছসহ একটি ট্রাক আটক করেছেন বন কর্মকর্তারা। তবে তাঁরা ওই ঘটনায় কাউকে আটক করতে পারেননি।বন বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর বিকে বাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে একটি ট্রাকে করে গজারিগাছ ঢাকার দিকে পাচার হওয়ার খবর পান বন কর্মকর্তারা। পরে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাঁরা ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাকের চালকসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়।