গাজীপুরে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের সামনে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, ভোর চারটার দিকে ঢাকাগামী এক পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক আবুল কালাম (২৬) ও গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মালিক মোশারফ হোসেন কাজল (৫০) নিহত হন। তাঁদের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাবো ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে। এ ছাড়া পিকআপের আরেক আরোহী আহত হন।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।