গাজীপুরে পিস্তলসহ পিতা-পুত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কালীতলা এলাকায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন ও ফেনসিডিলসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গাজীপুর সদর উপজেলার গাছার কালীতলা এলাকার বজলুল করিম ও তাঁর ছেলে রাসেল খান।র‌্যাবের ভাষ্য, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ছিদ্দিকুরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ঘরের ভেতর থেকে ওই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।