গাজীপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর পৌরসভার কবরস্থান এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম সুমন (২৫)। তিনি গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা গ্রামের বাসিন্দা। র্যাব সূত্র জানায়, র্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন আহমেদ উল্লাহ আলম মজুমদারের নেতৃত্বে র্যাবের একটি দল দুপুরে সাদা পোশাকে সুমনের কাছ থেকে অস্ত্র-গুলি কিনতে যায়। এর আগে সুমনের সঙ্গে ওই পিস্তল কিনতে ৯০ হাজার টাকায় দরদাম ঠিক হয়। পরে কৌশলে র্যাব সদস্যরা সুমনকে গ্রেপ্তার করে।