গাজীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার শ্রীপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল শনিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ও আশুলিয়া থানার সীমান্তবর্তী শ্রীপুর গ্রামের একটি পুকুরে গতকাল সকাল নয়টার দিকে এলাকাবাসী ভাসমান অবস্থায় ওই লাশটি দেখতে পায়। খবর পেয়ে বিকেল চারটার দিকে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আট-দশ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে লাশ পুকুরে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। লাশে পচন ধরায় আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। তিনি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছে।