গাজীপুরে পুড়ে গেছে ৩৫ দোকান-বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গত শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান ও ৩০টি বসতঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে ওই এলাকায় মো. ফারুকের মালিকানাধীন ইলেকট্রনিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।