গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীপুরের বরমী বাজারের ছালা ব্যবসায়ী ও স্থানীয় মাইছপাড়া এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন (৫৫) ও কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফারইস্ট পোশাক কারখানার শ্রমিক মামুন মিয়া (৩০)। মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার এসআই রাশিদুল হক বলেন, সিরাজ সকাল নয়টার দিকে বরমীতে বাজার শেষে বাসায় ফেরার পথে বরমী বাজারের কাঠপট্টী এলাকায় পিকআপের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কালিয়াকৈর থানার এসআই মুফতি মাহমুদ বলেন, ভোরে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন মামুন।