গাজীপুরে পোলট্রি গুদামে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের আউচপাড়া এলাকায় আজ রোববার সকালে ঢাকা পোলট্রির ফিশ ফিড লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দক্ষিণ পাশে পোলট্রির গুদামটি ছিল। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
গাজীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. শাহীন আলমের ভাষ্য, ওই গুদামে বিদ্যুৎ ছিল না। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ড হয়েছে।