গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার অষ্টম তলায় রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ী এলাকার এম এম নিট ওয়্যার কারখানায় গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় কোনো শ্রমিক ছিলেন না। কারখানার অষ্টম তলায় সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।