গাজীপুরে পোশাক কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিক আবু হোসেন (৫০) আজ শুক্রবার সকালে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুজন দগ্ধ শ্রমিকের মৃত্যু হলো।

আবু হোসেন রাজমিস্ত্রি ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পালের ভাষ্য, আবু হোসেনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।


সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অন্তত সাতজন দগ্ধ হন। একইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কারখানার দগ্ধ শ্রমিক রেহানা বেগম মারা যান। তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল।

গত দুই বছর ধরে বন্ধ থাকা কারখানাটির ভেতরে নতুন করে নির্মাণকাজ চলছিল। কয়েকজন নির্মাণশ্রমিক কারখানার গ্যাসের কমপ্রেসার কক্ষের পাশে ঘুমিয়ে ছিল। সকাল সোয়া ছয়টার দিকে কমপ্রেসার কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে এ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

আরও জানতে পড়ুন