গাজীপুরে পোশাক কারখানায় বিক্ষোভ ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকার তুরাগ গার্মেন্টসে গতকাল শনিবার সকালে ফের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ দেখা গেছে।
এ ঘটনায় ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম আহমেদসহ তিন-চারজন কর্মকর্তাকে মারধর করেছেন শ্রমিকেরা। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে পড়ে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকার তুরাগ গার্মেন্টসে গত বৃহস্পতিবার সকালে কারখানায় ট্যাংকের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকােল কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মো. সেলিম আহমেদসহ তিন-চারজন কর্মকর্তাকে মারধর করেন শ্রমিকেরা।