গাজীপুরে পোশাক কারখানার কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের বাহাদুরপুর এলাকায় তৈরি পোশাক কারখানার কর্মী শহিদুল ইসলাম (২৮) খুন হয়েছেন। তিনি কাজ শেষ করে গত বুধবার রাতে আর বাড়িতে ফেরেননি। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির কাছে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর লাশ দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। তিনি স্থানীয় তৈরি পোশাক কারখানা জি এম ফেব্রিক্সে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।এ ঘটনায় নিহত শহিদুলের ভাই জয়দেবপুর থানায় গতকাল মামলা করেছেন।